বাউফলে তথ্য গোপন করে গ্রাম পুলিশে চাকরীর নেওয়ার অভিযোগ বাউফলে তথ্য গোপন করে গ্রাম পুলিশে চাকরীর নেওয়ার অভিযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বাউফলে তথ্য গোপন করে গ্রাম পুলিশে চাকরীর নেওয়ার অভিযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৮১ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃপটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামের বাসিন্দা মতলেব ব্যাপরীর ছেলে চুন্নু ব্যাপারীর বিরুদ্ধে তথ্য গোপন করে গ্রাম পুলিশ হিসেবে চাকরি নেওয়ার এবং একই সময়ে দুটি জাতীয় পরিচয়পত্র বহন করার অভিযোগ পাওয়া গেছে ।

জানা গেছে, চুন্নু ব্যাপারী নিজের নাম ও পিতা-মাতার নাম এবং একই ঠিকানা ব্যবহার করে দুটি জাতীয় পরিচয়পত্র বহন করছেন। তাঁর প্রথম জাতীয় পরিচয় পত্রের নম্বর-১৯৮০৭৮১৩৮৮৯৮৭১৯৬২। যেখানে জন্ম তারিখ ১০ মে ১৯৮০ইং, পেশা-জেলে এবং শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেনি পাশ লেখা রয়েছে। এই পরিচয়পত্র অনুযায়ী গ্রাম পুলিশ পদে চাকুরী নেয়ার বয়স ও শিক্ষাগত যোগ্যতা না থাকায় তিনি আবার তথ্য গোপন করে জন্মতারিখ ও শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করে দ্বিতীয়বার জাতীয় পরিচয়পত্র গ্রহন করেন। যার আইডি নম্বর-১৯৯২৭৮১৩৮৮৯০০০৫৯০ । সেখানে জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯২ ইং, পেশা-বেসরকারী চাকুরী এবং শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ লেখা রয়েছে। এভাবে তথ্য গোপন করে দ্বিতীয়বার গ্রহণ করা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে গ্রাম পুলিশ পদে চাকুরি নেয়ার অভিযোগ রয়েছে চুন্নু ব্যাপারী ওপর।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, চুন্নু ব্যাপরীর নামে দুটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। উনি ক্ষমা চেয়ে নির্বাচন কমিশনে একটি জাতীয় পরিচয়পত্র বাতিলের জন্য আবেদন করেছেন। উপজেলা নির্বাচন কমিশন এ বিষয়ে শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলা নির্বাহী অফিসার আল আমিন বলেন, দুটো জাতীয় পরিচয়পত্র থাকলেও চুন্নু ব্যাপরী পুরাতন জাতীয় পরিচয়পত্র দেখিয়ে গ্রাম পুলিশ পদে চাকরি নিয়েছেন বলে জেনেছি। এরপরেও সে তথ্য গোপন করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর