কুমিল্লায় ৫ কিলোমিটার যানজট কুমিল্লায় ৫ কিলোমিটার যানজট – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

কুমিল্লায় ৫ কিলোমিটার যানজট

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫ সময় দর্শন

কুমিল্লায় মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে এই পথ পার হতে প্রতি যানবাহনের কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগছে।

সোমবার (২০ জুলাই) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজটের সৃষ্টি হয়।

চালক ও যাত্রীরা জানান, ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। সকাল ৯টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করে।

কয়েকজন বাসচালক জানান, ঢাকামুখী বেশ কয়েকটি মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। এর ফলে গৌরীপুর থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া বাসের যাত্রী জামিল খান বলেন, ভোরে ঢাকার উদ্দেশে রওনা দিই। গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যেতে দুই ঘণ্টা লেগেছে। সড়কের পাশে অবৈধভাবে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং করার কারণেই আজকের যানজটের সূত্রপাত।

তিশা পরিবহণের চালক কবির চৌধুরী বলেন, এক কিলোমিটার পথ পাড়ি দিতে দুই ঘণ্টা লেগেছে। সকাল থেকে হাইওয়ে পুলিশের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এতে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। মহাসড়কের পাশে কেউ অবৈধভাবে যানবাহন পার্কিং করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর