নলছিটির দপদপিয়ায় বীর মুক্তিযোদ্ধাদ’র সংবর্ধনা নলছিটির দপদপিয়ায় বীর মুক্তিযোদ্ধাদ’র সংবর্ধনা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

নলছিটির দপদপিয়ায় বীর মুক্তিযোদ্ধাদ’র সংবর্ধনা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৬৬ সময় দর্শন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। ২৬শে মার্চ স্বাধীনতার সূবর্নজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের আয়োজনে ওই এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

২৮ মার্চ সোমবার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ মিলনায়তনে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ স্বপন কুমার দাস’র সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম লস্কর,বীর মুক্তিযোদ্ধা আ. হাই মাঝি, বীর মুক্তিযোদ্ধা জেন্নাত আলী শরিফ ও বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আকন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ’র অভিভাবক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন উদ্দিন আকন। অনুষ্ঠান সঞ্চালনায় সহকারী অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর