বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২০১ সময় দর্শন

বরিশাল প্রতিনিধিঃঃ বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাঙারপোল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ সিকদার সেন্টু (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় হোটেল ব্যবসায়ী যুবক নিজের অটোরিকশায় বুধবার বিকেলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু ঘটে।ওই এলাকার আসলাম সিকদারের ছেলে সোহাগ সিকদার সেন্টু স্থানীয় একটি খাবার হোটেল পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন বিমান থানাধীন সোহাগ সিকদার সেন্টুর একটি ভাড়ায়চালিত অটোরিকশা আছে। সেটি বুধবার বিকেলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন। এসময় স্বজনেরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর