গৌরনদীতে বৃদ্ধকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ গৌরনদীতে বৃদ্ধকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

গৌরনদীতে বৃদ্ধকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২১৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী উপজেলার হোসানাবাদ এলাকায় হারুন মৃধা নামের বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় তালাকপ্রাপ্ত মেয়ের জামাই মাসুম, শ্বশুর ও দেবর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ বৃদ্ধর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করলেও এই হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে পারিবারিকভাবে মাসুমের সঙ্গে হারুনের মেয়ে সমুাইয়ার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকতো। এ কারণে তিন মাস আগে মাসুমকে তালাক দেন সুমাইয়া। সোমবার বিকেলে বিয়ের সময় মাসুমের দেওয়া সব মালামাল ফেরত দেওয়ার নির্ধারিত দিন ছিল। হারুন খবর পান তার মেয়ে নানাবাড়ি গেছে। সেখান থেকে আসার পথে সুমাইয়াকে অপহরণ করবে তার তালাকপ্রাপ্ত স্বামী ও পরিবারের লোকজন। এরপর হারুন দ্রুত তার মেয়েকে নৌকাযোগে বাড়ি পাঠিয়ে দেন। বিষয়টি জানতে পেরে মেয়ে জামাই মো. মাসুম, শ্বশুর সিকিম আলী হাওলাদার এবং দেবর নান্না হাওলাদার হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় গিয়ে হারুনের সঙ্গে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপর ছেলে-বাবা মিলে হারুনকে শ্বাসরোধে হত্যা করে। একপার্যায়ে তারা মৃত্যু নিশ্চিত হয়ে লাশ ফেলে পালিয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, হোসনাবাদ এলাকা থেকে হারুন মৃধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। কীভাবে হারুনের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর