হাসপাতালের পলেস্তার খসে রুগী আহত হাসপাতালের পলেস্তার খসে রুগী আহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

হাসপাতালের পলেস্তার খসে রুগী আহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৮৪ সময় দর্শন

 

নিজস্ব প্রতিবেদক:: বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে এক রোগী আহত হয়েছেন। এ সময় হাসপাতালের পুরনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন কর্তৃপক্ষ।

বুধবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আহত রোগীর নাম আব্দুস ছালাম (৬০)। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবীন্দ্রনাথ সরকার বলেন, বুধবার (১৩ এপ্রিল) রাতে একটি বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে গেছি। ভাগ্য ভালো ছাদের পলেস্তারা খসে সরাসরি কারও শরীরে পড়েনি। তাও কিছুটা পলেস্তারা একজন বয়স্ক ব্যক্তির ওপরে পড়েছে। তবে মারাত্মক কিছু ঘটেনি।

তিনি আরও বলেন, হাসপাতাল ভবনটি অনেক পুরনো। এটি ভেঙে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া আগে থেকেই চলমান ছিল। শিগগিরই ভবনটি ভাঙার জন্য দরপত্র আহবান করা হবে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমান উল্লাহ আল মামুন  বলেন, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। রোগীদের আতঙ্ক কেটেছে। রোগীদের আপাতত হাসপাতালের অন্য একটি ইউনিটে সরিয়ে নেওয়া হচ্ছে। আসলে আমরা এটা বলতে পারি, বড় দুর্ঘটনার হাত থেকে আমরা পরিত্রাণ পেয়েছি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর