নলছিটিতে গাঁজাসহ র‌্যাব’র হাতে আটক দুই নলছিটিতে গাঁজাসহ র‌্যাব’র হাতে আটক দুই – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

নলছিটিতে গাঁজাসহ র‌্যাব’র হাতে আটক দুই

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৭৬ সময় দর্শন

নলছিটিতে গাঁজাসহ র‌্যাব’র হাতে আটক দুই

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ এর একটি দল।

জানা গেছে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ১৫ এপ্রিল শুক্রবার রাতে অভিযান চালয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮ (র‍্যাব)’র একটি দল। এ সময় দক্ষিণ তিমিরকাঠি অটো স্ট্যান্ড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।
আটক ২ জনকে ভোর রাতে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-৮’র স্পেশালাইজড কোম্পানীর মোহাম্মদ আব্দুল্লাহ বাদি হয়ে নলছিটি থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ১৯ এর (খ) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

আটকৃ দুইজন হলো, দক্ষিণ ছত্তার ফিরা পুকুরপাড় এলাকার খোকন মীরের ছেলে আব্দুর রহিম-(৩৪) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।
মামলা সুত্রে জানা গেছে আটক ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আতাউর রহমান জানান আটক দুজনকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর