রাতে স্ত্রীর সাথে ঝগড়া সকালে গাছের ডালে মিলল ঝুলন্ত মরাদেহ রাতে স্ত্রীর সাথে ঝগড়া সকালে গাছের ডালে মিলল ঝুলন্ত মরাদেহ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

রাতে স্ত্রীর সাথে ঝগড়া সকালে গাছের ডালে মিলল ঝুলন্ত মরাদেহ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ২০৮ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধি::: বরিশালের উজিরপুর উপজেলার ধামুরায় মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া পরে সকালে সোহাগ হাওলাদার (৩৪) নামের এক করাত কল  শ্রমিকের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উজিরপুর থানা পুলিশ, নিহত সোহাগ হাওলাদারের বাড়ি পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামে। বাবার নাম আব্দুল মান্নান হাওলাদার।

এলাকাবাসী জানায়, সোহাগ হাওলাদার ধামুরা গ্রামের সিরাজ খানের করাত কলে শ্রমিকের কাজ করতেন। এ কারণে স্ত্রী ও তিন সন্তান নিয়ে তিনি ওই গ্রামের দেলোয়ার খানের বাড়িতে ভাড়ায় থাকতেন। কাজের পাশাপাশি তিনি নানা ধরনের নেশাদ্রব্য পান করেন।

স্ত্রী রুমা বেগম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় রাগে তিনি ঘরের হাঁড়িতে থাকা সব খাবার বাইরে ফেলে দেন। একপর্যায়ে তিনি হাতে থাকা মোবাইলফোন আঁছাড় মেরে ভেঙে ফেলেন। এ সময় তার বড় ছেলে মারুফ হাওলাদার (১৫) মায়ের পক্ষ নিয়ে কথা বলায় ক্ষিপ্ত হয়ে সোহাগ ছেলের কানের ওপর কামড় দেয়।

এতে ছেলেটির কানে ক্ষত হয়। এরপর তিনি একটি টর্সলাইট ও স্ত্রীর একটি ওড়না নিয়ে ঘর থেকে বেড়িয়ে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশীরা তার ভাড়ার বসতঘরের পাশের একটি আমগাছের ডালে তার লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। সকাল ৮টার দিকে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর