গাছের সঙ্গে শিকলে বেঁধে কিশোরকে নির্যাতনের ঘটনায় আটক ৩ গাছের সঙ্গে শিকলে বেঁধে কিশোরকে নির্যাতনের ঘটনায় আটক ৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

গাছের সঙ্গে শিকলে বেঁধে কিশোরকে নির্যাতনের ঘটনায় আটক ৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪৯১ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:::পটুয়াখালীর গলাচিপায় চুরির অপবাদে কিশোরকে লোহার শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- ওই কিশোরের মামি মমতাজ (৪৫), মামাতো বোন তানিয়া (৩০) ও প্রতিবেশী শামীম (৪০)।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, কিশোরের বাবা নিজাম রাড়ি ঢাকায় দিনমজুরের কাজ করেন। তার সৎ মা ঘর তালাবন্ধ করে কয়েকদিন আগে তার স্বামীর কাছে ঢাকায় বেড়াতে যান। এসময় ওই কিশোর একই বাড়ির মামার ঘরে থাকতেন। ৯ মে (সোমবার) রাতে মামার ঘরে ঘুমাতে গেলে তার বিরুদ্ধে মামাতো বোন তানিয়ার স্বামীর ব্যাগে রাখা ৮০ হাজার টাকা চুরির অভিযোগ উঠে। রাতে তাকে গাছের সঙ্গে বেঁধে কয়েক দফা মারধর করা হয়। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর থেকে ওই কিশোর নিখোঁজ রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর