বরিশালে শিক্ষার্থীকে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ বরিশালে শিক্ষার্থীকে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বরিশালে শিক্ষার্থীকে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৫৮৫ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বাসে ওঠাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শনিবার সকাল ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। মারধরের শিকার হয়েছেন ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ফয়সাল শাহরিয়ার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দপদপিয়া জিরো পয়েন্টে যাওয়ার জন্য ছাত্র ফয়সাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বাসে ওঠার চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের স্টাফরা ফয়সালকে মারধর করেন। এর পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সকাল ৯টা থেকে এক ঘণ্টা সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

ফয়সাল শাহরিয়ার বলেন, আমি জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশে দাঁড়িয়ে ছিলাম। আমি কোথায় যাব জিজ্ঞাসা করলে বলি, যেখানে যাব সেখানে নামিয়ে দিলেই হবে। সাথে সাথে কালাম নামের বাসের স্টাফসহ সাত থেকে আটজন আমার ওপর চড়াও হয় আর অকথ্য ভাষায় গালাগালি করে। আমার জামার কলার ধরে কিল-ঘুষি মারে।

আবদুল ফয়েজ নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করেছিলাম। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ আশ্বাস দিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। যে কারণে সড়ক থেকে সরে গিয়েছি।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কেউ বাসের স্টাফ না। তারা বহিরাগত। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ ও বাস মালিক সমিতির নেতাদের সাথে আলোচনা চলছে।

বরিশাল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ভুল বোঝাবুঝি নিয়ে ঝামেলাটা হয়েছিল। বাস চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। এখন সব কিছু স্বাভাবিক। বাস মালিক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর