মিটিংয়ে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে চেয়ারম্যানের মৃত্যু মিটিংয়ে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে চেয়ারম্যানের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

মিটিংয়ে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে চেয়ারম্যানের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২০৩ সময় দর্শন

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ (৬৩) মারা গেছেন। গতকাল সোমবার (৪ জুলাই) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বিকেলে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে রংপুরে মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।

উপজেলা চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রৌমারীর ইউএনও মো. আশরাফুল আলম রাসেল জানান, সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিটিং চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে দ্রুত তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত অন্যত্র স্থানান্তর করেন চিকিৎসক। পরে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহাঙ্গীর আলম জানান, বিকেল ৫টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন চেয়ারম্যান। পরে জরুরি বিভাগে তাকে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

শেখ আব্দুল্লাহ রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ভিটাপাড়া এলাকার মৃত শেখ রিয়াজুলের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর