শিক্ষানবিশ আইনজীবীদের  আন্দোলনে আগামী ২৬ সেপ্টেম্বর বার কাউন্সিল লিখিত পরীক্ষা ঘোষনা শিক্ষানবিশ আইনজীবীদের  আন্দোলনে আগামী ২৬ সেপ্টেম্বর বার কাউন্সিল লিখিত পরীক্ষা ঘোষনা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিক্ষানবিশ আইনজীবীদের  আন্দোলনে আগামী ২৬ সেপ্টেম্বর বার কাউন্সিল লিখিত পরীক্ষা ঘোষনা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৯০ সময় দর্শন
ই.এইচ সুজন।। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ওই দিন সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরে গতকাল রবিবার এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, বিগত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ গত ২২ জুলাই এক পত্রে জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদে পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে। পরীক্ষার হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার পরীক্ষার্থীগণ গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র দিয়ে আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। রোল নম্বর অনুযায়ী পরীক্ষা-কেন্দ্রের নামসহ বিস্তারিত শিডিউল এবং অন্যান্য নির্দেশনা পরবর্তীতে ঘোষণা করা হবে। যা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নোটিশে আরো বলা হয়েছে, এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরপর দুইবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করে জারিকৃত গেজেটে (২০১৮ সালের ১৯ ডিসেম্বর প্রকাশিত) বিদ্যমান রুলস সংশোধন করে ‘ইহা অবিলম্বে কার্যকর হইবে মর্মে’ উল্লেখ রয়েছে। এই সংশোধনীটি করা হয় ২০১৮ সালের ১৯ ডিসেম্বর। ফলে উক্ত তারিখের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তবে যদি সরকার উক্ত সংশোধনীটির প্রয়োগ ভূতাপেক্ষভাবে প্রয়োগ করার উল্লেখ করে কোনো সংশোধনী প্রদান করে কেবল সেক্ষেত্রে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তারাও দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর