বাখেরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা বাখেরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন

বাখেরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৯৭ সময় দর্শন

 

নিজস্ব প্রতিবেদক:::বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সায়েম সরদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে তার লাশটি স্থানীয় নিয়ামতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খাস মহেশপুর বেড়িবাঁধের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।নিহত সায়েম সরদার বরগুনার বেতাগী উপজেলার দেশান্তরকাঠী গ্রামের আমির সরদারের পুত্র।

পুলিশ জানায়, যুবকের লাশটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, উদ্ধারকালে মরদেহের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত লক্ষ্য করা গেছে। সেক্ষেত্রে ধারণা হচ্ছে- রোববার রাতে ওই স্থানে বসে যুবককে কেউ কুপিয়ে হত্যা করে এবং লাশটি সড়কের পাশে ফেলে পালিয়ে গেছে।

পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর