কুয়াকাটায় জালে ধরা পড়লো দুটি বাদুড় মাছ কুয়াকাটায় জালে ধরা পড়লো দুটি বাদুড় মাছ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

কুয়াকাটায় জালে ধরা পড়লো দুটি বাদুড় মাছ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৯৩ সময় দর্শন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে দুটি বাদুড় মাছ। অনেকটা বাদুড়ের মতো দেখতে হলেও এ মাছের আসল নাম লম্বা লেজী পাপড়ি। এর বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা।

সোমবার (২৫ জুলাই) দুপুরে মহিপুরের তিমন ফিস মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জাকির প্যাদা নামের এক জেলে। পরে মাছ দুটি হানিফ পল্লান নামের এক জেলে কিনে নিয়ে যান।বাজারে আনা বাদুড় মাছের এক একটির দৈর্ঘ্য ১ ফুট। এর প্রস্থও ১ ফুট। তবে এই মাছের প্রায় ২ ফুট লম্বা লেজ রয়েছে।স্থানীয় জেলেরা জানায়, মাছ দুটির ওজন ২০ কেজি। রোববার দুপুরে এ মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে ধরা পড়ে।

জেলে জাকির প্যাদা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েছি। ভালো পরিমাণে ইলিশ পেয়েছি। সঙ্গে এ বাদুড় মাছ দুটিও পেয়েছি। আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় সোমবার সকালে ঘাটে চলে আসি। মাছ দুটির ওজন ২০ কেজি হলেও তেমন দাম পাইনি। মাছ দুটি ৫ হাজার টাকায় বিক্রি করেছি।

বাদুড় মাছ ক্রেতা মৎস্য ব্যবসায়ী হানিফ পল্লান জানান, এ মাছ সাধরণত আড়ত ঘাটে সচরাচর দেখা যায়না। তাই এর চাহিদা নেই। মাছ দুটি দুপুরের দিকে কিনেই ঢাকায় পাঠিয়ে দিয়েছি।কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ ধরা ও বিক্রি করা সম্পূর্ন অবৈধ। এ মাছ ধরার বিষয়ে আমরা জেলেদের বেশ কয়েকবার সচেতন করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর