বাউফলে ইউপি নির্বাচন স্থগিত বাউফলে ইউপি নির্বাচন স্থগিত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বাউফলে ইউপি নির্বাচন স্থগিত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২১৩ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।সোমবার ( ২৫ জুলাই) বিকালে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ নির্বাচন স্থগিত করা হয়। তবে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন যথারিতি অনুষ্ঠিত হবে।

বাউফল উপজেলা নির্বাচন অফিসার মো. তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ আমরা আজ সোমবার (২৩ জুলাই) খানিক আগে চিঠি পেয়েছি।’

দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, শনিবার (২৩ জুলাই) রাতে ইভিএম নিয়ে নৌকা মার্কার প্রার্থীর উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের নেতা জোবায়েদুল হক রাসেলের বলেন-‘ভোট হবে ইভিএম-এ,কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই,টেনশনেরও কিছু নাই।’ এমন নেতিবাচক বক্তব্য সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিত করা হয়।

আগামী ২৭ জুলাই বুধবার ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর