ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় ৩ শিক্ষার্থীকে টিসি ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় ৩ শিক্ষার্থীকে টিসি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় ৩ শিক্ষার্থীকে টিসি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২১৪ সময় দর্শন

ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে টিকটক করতে যাওয়ায় তিন ছাত্রীকে টিসি দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। টিসিপ্রাপ্ত তিন শিক্ষার্থীই ওই স্কুলের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল বলে জানা গেছে। রবিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান।

তিনি বলেন, ক্লাস নাইনের তিন শিক্ষার্থী স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াত। টিকটক করত। এছাড়া শ্রেণি শিক্ষকদের তথ্য অনুযায়ী ক্লাস পারফরমেন্সও ভালো ছিল না। আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পায়। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে তাদের সামনে উত্থাপন করি তারপপর টিসি দিয়ে দেই।

তিনি আরও বলেন, আমাদের কঠোর হতে হয়েছে, কারণ তাদের নিয়ম মেনে না চলার প্রভাব হয়তো বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর ওপর পড়তে পারে। তখন বিদ্যালয়ের নিয়ম-কানুন লঙ্ঘিত হবে। কারণ তারা ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে এসব অন্য শিক্ষার্থীরা দেখলে তারাও চাইবে ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করতে। এজন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর