অশালীন ছবি ফেসবুকে, গোপালগঞ্জে দুই স্কুল শিক্ষার্থীকে বহিষ্কার অশালীন ছবি ফেসবুকে, গোপালগঞ্জে দুই স্কুল শিক্ষার্থীকে বহিষ্কার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

অশালীন ছবি ফেসবুকে, গোপালগঞ্জে দুই স্কুল শিক্ষার্থীকে বহিষ্কার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৩১ সময় দর্শন

গোপালগঞ্জে অশালীন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়ায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।তারা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের একজন দশম ও আরেকজন নবম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (২২ আগস্ট) স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল সই করা এক নোটিশে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।নোটিশে বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত দুই শিক্ষার্থীর অনৈতিক কাজে জড়িত হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের পরিবেশের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এ অপরাধে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে বিদ্যালয়ে অধ্যয়নরত অন্য শিক্ষার্থীদের সতর্ক করা হলো।

হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর