নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত  নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে উপজেলা প্রসাশন’র আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিজয় দিবস।

দিবসটি উপলক্ষ্যে সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনী’র মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল সারে ৭টায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় ঐতিহ্যবাহী চায়না মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এতে অংশ গ্রহণ করেন পুলিশ,ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, কলেজ,মাধ্যমিক বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,কিন্ডার গার্ডন ও মাদ্রাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণাঙ্গানের বীর মুক্তিযোদ্ধারা, উপজালা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রসাশন’র কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সুধীজন। মাঠে অংশ গ্রহণ করা বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বহী অফিসার জিনাত আরা নাহিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান প্রমুখ।

সকাল সারে এগারোটায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা দেয়া হয়। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে চায়না মাঠে ফুটবল প্রতিযোগিতা এবং নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠিত এবং সন্ধ্যায় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর