নিপাহ ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যু নিপাহ ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

নিপাহ ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৮৩ সময় দর্শন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিপাহ ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের আইসিইউতে ওই শিশুর মৃত্যু হয়।

মৃত শিশুর নাম সোয়াদ (৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার সানোয়ার হোসেনের ছেলে। এ নিয়ে চলতি শীত মওসুমে নিপাহ ভাইরাসের আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে দুইজনের মৃত্যু হল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, গত শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বাড়ির সবার সঙ্গে খেজুরের কাঁচা রস পান করে সোয়াদ। এরপর জ্বর ও খিঁচুনি শুরু হয়। এক পর্যায়ে অচেতন হয়ে যায় শিশুটি। শুক্রবার বিকেলেই তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে গত শনিবার (২১ জানুয়ারি) সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিপাহ ভাইরাস কি না পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে শনাক্ত হয় সে নিপাহ ভাইরাসে আক্রান্ত। এরপর আজ সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সোয়াদ।

এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। ওই নারী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের অধিবাসী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর