১০ হাজার ইয়াবাসহ বরিশালের সাজ্জাদ ঢাকায় আটক ১০ হাজার ইয়াবাসহ বরিশালের সাজ্জাদ ঢাকায় আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

১০ হাজার ইয়াবাসহ বরিশালের সাজ্জাদ ঢাকায় আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩২৫ সময় দর্শন

আজকাল ডেস্ক।।বরিশাল নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী সাজ্জাদ ১০ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় আটক হয়েছেন। শনিবার দিবাগত রাতে ডিএমপি’র গোয়েন্দা শাখার একটি টিম টিম পুরানা পল্টন এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী সুমন তাজ সাজ্জাদ (৩২) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডস্থ কালিজিরা এ্যাপোলো হসপিটাল সংলগ্নের বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে। এর আগেও মাদক দ্রব্যসহ বরিশালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পুরানা পল্টন এলাকার এম.এল টাওয়ার নামক একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ডিবি’র টিম। এসময় হোটেলের একটি কক্ষ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সুমন তাজ সাজ্জাদকে আটক করেন তারা। এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে বাড্ডা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর