পদ্মা সেতু নিয়ে টিকটক করা বাইজিদের জামিন পদ্মা সেতু নিয়ে টিকটক করা বাইজিদের জামিন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

পদ্মা সেতু নিয়ে টিকটক করা বাইজিদের জামিন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৭ সময় দর্শন

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা যুবক বায়জিদ তালহাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে সোমবার আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ। আদালতে বায়জিদের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক।

মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হওয়ায় পর হাইকোর্টে জামিন আবেদন করেন তালহা। আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই বছরের ১৮ সেপ্টেম্বর তার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।তার ধারাবাহিকতায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

পদ্মা সেতু উদ্বোধনের পর একটি টিকটক ভিডিওতে ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’এসময় পাশ থেকে আরেক ব্যক্তি বলেন, ‘ভাইরাল কইরা ফালায়েন না।’

পরে ভিডিও ভাইরাল হলে গত বছরের ২৬ জুন বিকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে টিকটক করা সেই যুবক বায়জিদ তালহাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। পরদিন ২৭ জুন বিকালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর