উভয় লিঙ্গ নিয়ে নবজাতকের জন্ম উভয় লিঙ্গ নিয়ে নবজাতকের জন্ম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

উভয় লিঙ্গ নিয়ে নবজাতকের জন্ম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭০ সময় দর্শন

ফেনীতে উভয় লিঙ্গ নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে। এমন খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলাজুড়ে।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে ওই নবজাতকের জন্ম দেন ছাগলনাইয়া উপজেলার মটুয়া এলাকার এক নারী।

বিষয়টি নিশ্চিত করে ফেনী জেনারেল হাসপাতালে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে স্বাভাবিক প্রসবের প্রস্তুতি নেওয়া হয়। ভূমিষ্ঠ হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের বৈশিষ্ট্য দেখা যায়।

নবজাতকের দাদী জানান, আমার ছেলের বউ গর্ভবতী হলে নিয়মিত ডাক্তার দেখিয়েছি। ডাক্তারের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করা হলে মার্চের ২০ তারিখ সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে তার প্রসব বেদনা বেড়ে গেলে আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

ফাতেমা বেগম আরও জানান, জন্মের পর থেকে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। চিকিৎসকরা তাদের হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণের জন্য পরামর্শ দিয়েছেন।

হাসপাতালে দায়িত্বরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সরোয়ার হোসেন বলেন, আমরা আপাতত দুজনকেই হাসপাতালে ভর্তি রেখেছি। যেহেতু শিশুটি উভয় লিঙ্গের তাই তার জটিল সার্জারির প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হতে পারে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আসিফ ইকবাল জানান, এটা শিশুটির জন্মগত ত্রুটি। উন্নত চিকিৎসা ও সার্জারির মাধ্যমে এর সমাধান হতে পারে। এমন ঘটনা এর আগেও ঘটেছে। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর