বরিশালে গাঁজাসহ আটক-২     বরিশালে গাঁজাসহ আটক-২     – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

বরিশালে গাঁজাসহ আটক-২    

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৬৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের অভিযানে তিন কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক।বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে চরকাউয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড, চরআইচা গ্রামের আঃ রহমান হাওলাদার এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় সময় সন্দেহ জনক সোহেল, জিয়াউর রহমান নামে দুই যুবকের দেহ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করে তাদের আটক করা হয়। উক্ত অভিযানে মোঃ মিজানুর রহমান নামে এক আসামী পালিয়ে যায়।

আটককৃতরা হলেন,চরকাউয়া,২ নং ওয়ার্ড হিরন নগর এলাকার বাসিন্দারা মোঃ আলী হোসেন ( বাবুর্চীর) ছেলে মোঃ সোহেল শরীফ(৩৫) পার্শবর্তী ৫ নং ওয়ার্ড চরআইচা গ্রামের বাসিন্দা, মোঃ মোঃ মিজানুর রহমানের পুত্র মোঃ জিয়াউর রহমান(২৩),পলাতক আসামী হলেন, একই ওয়ার্ডে চরআইচা গ্রামের আব্দুর রহমান (তোতা মিয়া) ছেলে মিজানুর রহমান (৫১)। বন্দর থানায় অভিযুক্তদের ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর