কেরানীগঞ্জে সুইমিংপুলে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় রিমান্ডে মা কেরানীগঞ্জে সুইমিংপুলে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় রিমান্ডে মা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে সুইমিংপুলে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় রিমান্ডে মা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৬৪ সময় দর্শন

ঢাকার কেরানীগঞ্জের একটি রিসোর্টের সুইমিংপুলে ডুবে আদিজা আক্তার (৫) ও তানজিদ হুসেন ফাহিম (৩) নামের ভাই-বোনের মৃত্যুর ঘটনায় তাদের মা জিন্নাত বেগমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার পুলিশ জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী গার্ডেন পার্ক নামের রিসোর্টের সুইমিংপুলে ডুবে মারা যায় দুই ভাই-বোন। পরে রোববার রাতে শিশু দুটির বাবা মোখলেসুর রহমান মিন্টু ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিশু দুটির মা জিন্নাত বেগম ও তাঁর প্রেমিক জুলহাসকে আসামি করা হয়। পরে সোমবার পুলিশ জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ‘নিহতদের বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর