ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২ ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৭১ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। ঝালকাঠি জেলার নলছিটিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

১৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া জিরোপয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়। নিহত দুজনই ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
এ ঘটনায় উত্তেজিত ছাত্রজনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বরিশাল -পটুয়াখালি সড়কের দুপাশে বিপুল সংখ্যাক যানবাহন আটকা পরে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান,স্কুল ছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক অবরোধ করে রেখেছিল তাদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিহত স্কুল ছাত্র তমাল ভট্টাচার্য (১৭)স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানিয়ে স্থানীয়রা। নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। উভয়ের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অফিসার ইনচার্জ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর