বরিশালে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টা,প্রতিবাদে মানবন্ধন শিক্ষার্থীদের বরিশালে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টা,প্রতিবাদে মানবন্ধন শিক্ষার্থীদের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বরিশালে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টা,প্রতিবাদে মানবন্ধন শিক্ষার্থীদের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৫৮ সময় দর্শন

বরিশাল:: সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম রিজনকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সরকারী বরিশাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গত ১৫ মার্চ সন্ধ্যায় নগরীর কাশীপুর ইছাকাঠি সড়কে শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম রিজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে কিশোর সন্ত্রাসী গ্যাং। এতে তার পেট কেটে নারী-ভুড়ি বের হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়। এখনও আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন রিজন।

এ ঘটনায় রিজনের পরিবার বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৩ কিশোর সন্ত্রাসী গ্রেপ্তার হলেও অপর ৪ আসামি পলাতক থেকে রিজনের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীন হয়ে পড়েছে রিজনের পরিবার।

এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত কিশোর সন্ত্রাসী গ্যাংয়ের কঠোর বিচারের দাবিতে আজ রোববার বেলা ১১টায় নগীর সদর রোডে মানববন্ধনের আয়োজন করে সরকারি বরিশাল কলেজের সাধার শিক্ষার্থীরা। এতে বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, কাশীপুর স্কুল এন্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় এবং সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একই দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।

এদিকে এ মামলার পলাতক ৪ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে, জানিয়েছেন বিমানবন্দর থানা পুলিশের ওসি মো. হেলাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর