অটো চুরি করে পালানোর সময় জনতার হাতে দুই চোর আটক অটো চুরি করে পালানোর সময় জনতার হাতে দুই চোর আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

অটো চুরি করে পালানোর সময় জনতার হাতে দুই চোর আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৮৭ সময় দর্শন

বরগুনা তালতলীতে অটোরিকশা চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৫ মার্চ ) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজার দিয়ে পালানোর সময় তাদের আটক হয়।

আটকরা হলেন- পাথরঘাটা উপজেলার বরাইতল এলাকার বাসিন্দা মো. আসাদুল (২৭) এবং মো. সোহাগ। আটককৃতরা দু’জনই অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার করাইবাড়িয়া ইউপির আলীরবন্দর গ্রামের শাহজাহান আকন নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি করে ওই দুই চোর পালিয়ে যাচ্ছিলেন। এসময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। পরে কচুপাত্রা বাজার পাহারায় থাকা লোকজন সড়কে গতিরোধ করে অটোরিকশাসহ তাদের আটক করে। তাদের সাথে তালা কাটার যন্ত্রসহ চুরির সরঞ্জাম পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, স্থানীয়রা দুই চোরকে পুলিশে দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর