লাশবাহী ফ্রিজার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ লাশবাহী ফ্রিজার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

লাশবাহী ফ্রিজার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২১১ সময় দর্শন

 

নিজস্ব প্রতিবেদক:::বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী বাসস্টান্ডে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ২জনকে আটকসহ ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশাল গোয়েন্দা পুলিশ। সোমবার (২৬ জুন) জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা এ অভিযান চালায় বলে জানান গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোসা. শারমিন সুলাতানা রাখী।

অভিযানে আটকরা হলেন ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার বাসিন্দা সান্তুনু বাবুর ছেলে ও লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক সাগর বাবু (২৬) এবং একই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২১)।

পুলিশ জানিয়েছে, লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে কোনো লাশ ছিল না। তারা গাড়িতে গাঁজা নিয়ে ফেনী থেকে বরিশালের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী স্ট্যান্ডে চেকপোস্ট বসায় জেলা ডিবি পুলিশ।

ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে আসা লাশবাহী গাড়িটিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ১০ কেজি গাঁজা উদ্ধার হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়েদুল কবির। আর এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে জেলা ডিবি পুলিশের (পরিদর্শক) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর