ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৮৬ সময় দর্শন
ফাইল ফটো

নিজস্ব প্রতিনিধি, নলছিটি,ঝালকাঠি।। ঝালকাঠিতে শাহিন আলম বায়েজিদ খলিফা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

১২ জুলাই বৃহস্পতিবার আসামি বায়জিদের উপস্থিতিতে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা
করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন।

মাদক কারবারি মো. শাহিন আলম বায়েজিদ খলিফা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর শহরের সবুজবাগ এলাকার আব্দুল হালিম খলিফার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে ১ জুলাই ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নলছিটি গার্লস স্কুলের গেটের সামনে থেকে তিন হাজার পিস ইয়াবাসহ বায়েজিদকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ডিবির এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ডিবির পরিদর্শক মেহেদী হাসান ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর তদন্ত শেষে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত মামলায় ১০ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর