ইসি ঘেরাওয়ে গণঅধিকার পরিষদের মিছিল ইসি ঘেরাওয়ে গণঅধিকার পরিষদের মিছিল – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ইসি ঘেরাওয়ে গণঅধিকার পরিষদের মিছিল

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৮৮ সময় দর্শন

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন যাবেন না, জানালেন নুরুল হক নুর।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় নির্বাচন কমিশন ঘেরাওয়ে মিছিল শুরু করেছে নুরুল হক নুর নেতত্বাধীন গণঅধিকার পরিষদ।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক নেতা-কর্মী নিয়ে ঢাকার পল্টনের প্রীতম-জামান টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু করেন নুর। পল্টন হয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবন অভিমুখে সে মিছিল রওনা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল গণঅধিকার পরিষদ। তবে প্রাথমিক বাছাইয়ে তাদের আবেদন গৃহীত হয়নি।

বাংলাদেশ সুপ্রিম পাটি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম নামে ‘নামসর্বস্ব’ দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সক্রিয় দলগুলোকে বাদ রেখে ‘ভূইফোঁড়’ দুটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার প্রতিবাদে ইসি ঘেরাও কর্মসূচি ডাকে গণঅধিকার পরিষদ।

মিছিল শুরুর আগে সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, নিবন্ধন না পাওয়া নিয়ে আন্দোলন চালালেও আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন যাবে না তার দল।

সরকার পতনে একদফা আন্দোলনে থাকা বিএনপির সমাবেশের দিন একই দাবিতে প্রীতম-জামান টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

প্রীতম-জামা টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছিল। তবে রেজা কিবরিয়া ও নুরের দ্বন্দ্বে দল দুই ভাগ হয়ে গেলে বাড়িওয়ালা তাদের অফিস ছাড়ার নোটিস দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর