পলাশপুরে মাদক ব্যবসায়ী হামলায় যুবক আহত পলাশপুরে মাদক ব্যবসায়ী হামলায় যুবক আহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

পলাশপুরে মাদক ব্যবসায়ী হামলায় যুবক আহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৭৮ সময় দর্শন

পলাশপুরে মাদক ব্যবসায়ী হামলায় যুবক আহত

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসায় বাধা দিলে স্থানীয় সবুজ নামের এক যুবককে কুপিয়ে জখম করে চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল ও সোহেল।

অভিযোগ সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় দীর্ঘদিন যাবত নিজেদের দোকানে বসে মাদকের সাম্রাজ্য কায়েম করেছে মাদক ব্যবসায়ী রুবেল ও সোহেল। তাদের মাদক ব্যবসার প্রভাবে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। স্থানীয় অনেকে বিভিন্ন সময় বাধা দিলেও সুদের ব্যবসা কমাতে পারেনি কেউ। ২৯ তারিখ শনিবার বিকেলে স্থানীয় সবুজ নামের যুবক তাদেরকে মাদক ব্যবসায় বাধা দিলে অভিযুক্ত মাদক ব্যবসায়ী রুবেল ও সোহেল তার উপর চড়াও হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় মানুষের সহায়তায় ভুক্তভোগী সবুজ শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়।
এ বিষয়ে, ভুক্তভোগী সবুজের বাবা বলেন আমার ছেলে মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। প্রশাসনের কাছে আমি এর সঠিক বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর