বরিশালে ১৫৪ কার্টন সিগারেট ডাকাতি বরিশালে ১৫৪ কার্টন সিগারেট ডাকাতি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বরিশালে ১৫৪ কার্টন সিগারেট ডাকাতি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৮ সময় দর্শন

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা এলাকায় একটি সিগারেট কোম্পানির অফিসে ঢুকে ১৫৪ কার্টন সিগারেট ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) ৬ নং মাধবপাশা ইউনিয়নের প্রতাপপুর ব্রিটিশ টোব্যাকো কোম্পানির অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাতে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির অফিসে দায়িত্ব পালন করছিল নিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেন। রাত ১০টার দিকে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল কোম্পানির অফিসে ঢুকতে চাইলে তাদের বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এ সময় নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে রাখেন তারা। এরপর কোম্পানির ভেতরে ঢুকে ১৫৩ কার্টন নেভি ও এক কার্টুন ক্যামেল সিগারেট ডাকাতি করে নিয়ে যায়।

এয়ারপোর্টে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, ঘটনার প্রাথমিক তদন্তে ওই অফিসের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। আমরা অভিযোগ তদন্ত করে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর