পিরোজপুরের কাউখালীতে মাছের রং মিশ্রিত করে মাছ বিক্রি করায় ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড প্রদান  পিরোজপুরের কাউখালীতে মাছের রং মিশ্রিত করে মাছ বিক্রি করায় ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড প্রদান  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালীতে মাছের রং মিশ্রিত করে মাছ বিক্রি করায় ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড প্রদান 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৮৪ সময় দর্শন

আজকাল বিডি ডেস্ক।। পিরোজপুরে কাউখালীতে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে কাউখালী হাটের দিনে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য আইন ২০২০ অনুযায়ী কাউখালী দক্ষিণ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মৎস্য ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মাছ বিক্রেতা নুরুল ইসলামকে দশ হাজার টাকা ও মাছ বিক্রেতা ইয়াকুব আলীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং ৩০ কেজি রং মিশ্রিত মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। এ সময় তার সাথে ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ও পুলিশের একটি টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়জিদুর রহমান জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আমরা প্রতিনিয়ত মাছের বাজার মনিটরিং করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর