গভীর রাতে ডাবের আড়তে অভিযান জাতীয় ভোক্তা অধিকারের গভীর রাতে ডাবের আড়তে অভিযান জাতীয় ভোক্তা অধিকারের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

গভীর রাতে ডাবের আড়তে অভিযান জাতীয় ভোক্তা অধিকারের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৯৫ সময় দর্শন

কারওয়ান বাজারে গভীর রাতে ডাবের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৯ আগস্ট) গভীর রাতে এ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।

অভিযানে ডাবের দাম বেশি রাখা, ক্রয় ও বিক্রয়য়ের রশিদ না থাকায় দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাদেরকে ভোক্তা অধিকার অধিদপ্তরের নির্দেশনা মানতে নির্দেশ দেওয়া হয়েছে। বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

এর আগে সোমবার (২৮ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ডাব ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ডেঙ্গুকে পুঁজি করে ধাপে ধাপে বাজারকে অস্থির করা হচ্ছে। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।তিনি বলেন, আমরা ডাব বিক্রিতে পাকা রশিদ দেখতে চাই। সেই সঙ্গে মূল্য তালিকাও ঝুলাতে হবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর