বরিশালে প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ায় যুবকের আত্নহত্যা বরিশালে প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ায় যুবকের আত্নহত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বরিশালে প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ায় যুবকের আত্নহত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৯১ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::: বরিশাল হিজলায় প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে রাজু (১৭) নামের যুবকের আত্নহত্যা । রাজু উপজেলার চর হিজলা গ্রামে মনির হাওলাদারের ছেলে।

বুধবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হিজলা থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে- গতকাল ২৯ আগষ্ট নিহত রাজু জালের নৌকায় ঘুমানোর কথা বলে ঘর থেকে বের হয় এবং রাতের যে কোন সময় ঘরের পার্শ্বের মেহগনি গাছের সাথে রসি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে রাজুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে স্থানীরা থানায় জানালে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে হিজলা থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

নিহতের মা নাজমা বেগম জানান, তার ছেলে খুবই সরল প্রকৃতির সে তার বাপের সাথে মেঘনায় মাছ ধরে। পার্শ্ববর্তী এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিয়ে করার জন্য বলে। আমার ছেলের বয়স হয়নি তবুও আমরা মেয়ের বাবা মায়ের সাথে কথা বলেছি তারা বিয়ে দিয়ে আমরা সামাজিক ভাবে তাদের বিয়ে দিব। কিন্তু ছেলের মা বাবা রাজি হয়নি ফলে আমরা বিয়ে দিতে পারি নাই। এখন আমার ছেলে অভিমানে আত্মহত্যা করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর