সচিবালয়ে শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারি সচিবালয়ে শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সচিবালয়ে শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২১৫ সময় দর্শন

সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের শেষে খাবার বিতরণ করা নিয়ে সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটার দিকে শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষ হয়। এরপর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে খাবার বিতরণ শুরু হয়। একপর্যায়ে খাবার নিয়ে ব্যাপক কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এ সময় খাবার নিতে সমবায় সমিতির অফিসে ঢুকলে বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক দিদারুল আলমকে লক্ষ্য করে কেউ একজন বোতল ছুড়ে মারে। এতে দিদারুল আলমের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিদারুল ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর