নলছিটির যুদ্ধকালীন কমান্ডার সেকান্দার আলী মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নলছিটির যুদ্ধকালীন কমান্ডার সেকান্দার আলী মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

নলছিটির যুদ্ধকালীন কমান্ডার সেকান্দার আলী মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।  মুক্তিযুদ্ধকালীন নলছিটির থানা কমান্ডার মোঃ সেকান্দার আলী মিয়াকে রাষ্ট্র্র্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

১৪ নভেম্বর মঙ্গলবার সকাল সারে ৯টাঘ নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলামের উপস্থিতে নলছিটি থানা পুলিশের একটি দল এ বীর সন্তানকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। উপজেলা নির্বার্হী অফিসারের সাথে ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী।

বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দার আলী মিয়া (৭৯) গত ১৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার বিহঙ্গল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরন করেন।

মৃত্যু কালো তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহ রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলী মিয়া দুইবার নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বীর মুক্তিযোদ্ধার শেষ সম্মান প্রদর্শন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান,বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, ইউপি চেয়ারম্যান এইচএম আক্তারুজ্জামান বাচ্চু,সিরাজুল ইসলাম সেলিমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় সমাহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর