নলছিটির দপদপিয়া থেকে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার নলছিটির দপদপিয়া থেকে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নলছিটির দপদপিয়া থেকে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি প্রতিনিধি।। নলছিটি উপজেলার দপদপিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

১১ ডিসেম্বর রাতে উপজেলার দপদপিয়া এলাকা থেকে নলছিটি থানার এস আই শহীদুল ইসলাম’র নেতৃত্ব এ অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, নলছিটি থানার একটি বিশেষ অভিযানে টিমের সদস্যরা ১১ ডিসেম্বর রাতে দপদপিয়া ইউনিয়ন কলেজের দক্ষিন-পশ্চিম পাশে মাস্টার বাড়ির রাস্তার সামনে গাছের পাশে থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। ওই বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় থাকা ২টি রামদা ও ২টি চাপাতি উদ্ধার করে। এসময় শহীদুল ইসলাম’র সাথে ছিলেন এসআই মাইনুল ইসলাম ও এএসআই মো. কাওসার আহমেদ।

এ ব্যাপারে এসআই শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযান কালে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর সাথে জরিতদের খুঁজে বের করতে অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর