ধানমন্ডির ফ্ল্যাট থেকে মডেল তাসনিয়ার মরদেহ উদ্ধার ধানমন্ডির ফ্ল্যাট থেকে মডেল তাসনিয়ার মরদেহ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ধানমন্ডির ফ্ল্যাট থেকে মডেল তাসনিয়ার মরদেহ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১৬৩ সময় দর্শন

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে মডেল তাসনিয়া রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মডেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী।

তিনি বলেন, ধানমন্ডির বাসার দ্বিতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তাসনিয়া। তাদের আরেকটি ফ্ল্যাটে থাকেন পরিবারের অন্য সদস্যরা। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তসনিয়াকে। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রের বরাতে পুলিশ বলছে, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাসনিয়া। পড়ালেখার পাশাপাশি তিনি মডেলিং করতেন। খুব জেদি স্বভাবের ছিলেন। কারও কথাই সহ্য করতে পারতেন না। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনও জানা যায়নি।

গত বছরে একাধিক প্রতারণার অভিযোগে আলোচনায় আসেন তাসনিয়া। একই বছরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ।

সেসময় জসীমের আইনজীবী আল মামুন রাসেল বলেন, ‘জসীম আহমেদের সঙ্গে তাসনিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর এই সম্পর্কের অব্যবহার করেছে তাসনিয়া। তার নামে মিথ্যা মামলাও করেছে সে। এ ছাড়া কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় এই পরিচালক ও প্রযোজকের নামে নানা মিথ্যা জিনিস প্রকাশ করছে যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ ধারায় অপরাধ।’

প্রসঙ্গত, অভিনয়ে নতুন মুখ ছিলেন তাসনিয়া। কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গেছে। নির্মাতা অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজের একটি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এই মডেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর