কর্মীকে ছাড়াতে থানা ঘেরাও করেছেন ল‌তিফ সি‌দ্দিকী কর্মীকে ছাড়াতে থানা ঘেরাও করেছেন ল‌তিফ সি‌দ্দিকী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

কর্মীকে ছাড়াতে থানা ঘেরাও করেছেন ল‌তিফ সি‌দ্দিকী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৭১ সময় দর্শন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হয়েছেন প্রবীণ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী। জয়ের পর তার এক সমর্থককে আটকের অভিযোগ উঠেছে কা‌লিহাতী থানা পুলিশের বিরুদ্ধে। আটক ব্যক্তির মুক্তির দাবিতে নেতাকর্মীদের নিয়ে থানা ঘেরাও করে রেখেছেন নব নির্বাচিত সংসদ সদস্য আবদুল ল‌তিফ সি‌দ্দিকী।

আটক ব্যক্তির নাম হাসমত আলী। তিনি এজহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

হাসমতের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দুপু‌রে আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর নেতৃ‌ত্বে টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌ক অবরোধ করে থানা ঘেরাও করা হ‌য়। এ সময় টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌কের প্রায় আট কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

tangailসড়ক অবরোধের কারণে টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌কের প্রায় আট কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ছবি : দেশ রূপান্তর

আবদুল ল‌তিফ সি‌দ্দিকী ব‌লেন, আমার সমর্থক হাসমত আলী‌কে বিনা অপরা‌ধে থানায় আটক ক‌রে রাখা হ‌য়ে‌ছে। এ ছাড়াও আরো ক‌য়েকজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিনাশ‌র্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখন থে‌কে যা‌বো না।

কা‌লিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বলেন, হাসমত একজন এজাহরভুক্ত আসামি। অপরাধ ছাড়া কাউকে আটক করা হয়‌নি।

দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আবদুল ল‌তিফ সি‌দ্দিকী ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর