উপজেলা পরিষদে নৌকার মাঝি হিসেবে এ্যাড. জাকারিয়া’কে চায় এলাকাবাসী উপজেলা পরিষদে নৌকার মাঝি হিসেবে এ্যাড. জাকারিয়া’কে চায় এলাকাবাসী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

উপজেলা পরিষদে নৌকার মাঝি হিসেবে এ্যাড. জাকারিয়া’কে চায় এলাকাবাসী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৩৮৯ সময় দর্শন

হৃদয় আরিফ।। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এ্যাড. জাকারিয়া খান স্বপনকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চায় স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে জানুয়ারিতেই। এরই ধারাবাহিকতায় আলোচনা উঠে এসেছে জেলা পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান জাকারিয়া খান স্বপন এর নাম। তাকে নিয়ে উপজেলার উন্নয়নের হিসাব-নিকাশও শুরু করেছে সাধারণ মানুষ।

এ্যাড. জাকারিয়া খান স্বপন তার রাজনৈতিক জীবনে নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে চায় নেছারাবাদ উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, জাকারিয়া খান স্বপন ভাইয়ের হাত ধরেই আমরা সুসংঘটিত হতে চাই উপজেলা বাসি। তারুণ্যের অহংকার এই সংগঠকই পারবে উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। আমরা তাকেই সমর্থন দেব।

এ্যাড. জাকারিয়া খান স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জনগণের জন্য কাজ করার সুযোগ দিলে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তেই কাজ করবো। এলাকায় কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব নিরসন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। তিনি আরো বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর