রংপুরে আগুন পোহাতে গিয়ে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০ রংপুরে আগুন পোহাতে গিয়ে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন

রংপুরে আগুন পোহাতে গিয়ে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১৮৭ সময় দর্শন

রংপুরে ঘন কুয়াশা আর তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান।

জানা যায়, আলেয়া বেগম অগ্নিদগ্ধ হয়ে শুক্রবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। তিনি জেলার পীরগাছা উপজেলার গোয়ালু গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। আলেয়া বেগম শুক্রবার বেলা ১১টায় পুকুরে গোসল করেন এবং পরে ঠান্ডা লাগায় খড়ে আগুন লাগান আগুন পোহাতে গেলে তার কাপড় ও শরীর মারাত্মকভাবে পুড়ে যায়।এসময় তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাকে ভর্তি করানো হয়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা আ ম আখতারুজ্জামান জানান, অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে মোট ৩০ রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। শনিবার একজনের মৃত্যু হয়েছে। প্রতি শীত মৌসুমে এ রকম অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর