সাবেক স্ত্রীর করা মামলায় সাজা ১৪ বছর, গ্রেফতার ২০বছর পর সাবেক স্ত্রীর করা মামলায় সাজা ১৪ বছর, গ্রেফতার ২০বছর পর – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সাবেক স্ত্রীর করা মামলায় সাজা ১৪ বছর, গ্রেফতার ২০বছর পর

মিলন কান্তি দাস
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২৫১ সময় দর্শন

 মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার বাসিন্দা ১৪ বছরের সাজাপ্রাপ্ত মো. নজরুল ইসলামকে (৪৫) আটক করেছে র্যাব এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-৮ এর একটি দল। আটক নজরুল ও তার বর্তমান স্ত্রী মোসাঃ নাসরিনের বিরুদ্ধে ২০০৩ সালে বরিশাল জেলার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪৭৭/০৩)। মামলায় আদালত দুজনকেই দোষী সাব্যস্ত করে ১৪ বছর করে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই মো. নজরুল ইসলাম ও তার বর্তমান স্ত্রী নাসরিন পলাতক ছিলেন। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৮ এর অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম গতকাল ১৬ জানুয়ারি ঢাকার উত্তরা থেকে নজরুলকে আটক করে। আটকের পর ১৭ জানুয়ারি বুধবার তাকে নলছিটি থানায় হস্তান্তর করেন। মামলার অন্য সাজাপ্রাপ্ত আসামি মোসা: নাসরিন পলাতক রয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি। তিনি জানিয়েছেন তাকে আগামীকাল ১৮ জানুয়ারি বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হবে। আটক নজরুল মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুরের মোসলেম হাওলাদারের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর