বরিশাল জেলা আইনজীবি সমিতিতে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী,এ্যাডঃসজল মাহমুদ বরিশাল জেলা আইনজীবি সমিতিতে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী,এ্যাডঃসজল মাহমুদ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

বরিশাল জেলা আইনজীবি সমিতিতে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী,এ্যাডঃসজল মাহমুদ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২১৯ সময় দর্শন

মেহেদী তামিম।।  প্রতিবছরের ন্যায় এবারও স্বনামধন্য বরিশাল জেলা আইনজীবি সমিতিতে ২০২৪-২৫ নির্বাচন হতে যাচ্ছে ।নির্বাচনের সকল প্রস্তুতিও সম্পুর্ন্য হয়েছে।এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা আইনজীবি সমিতিতে নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে,সাধারন আইনজীবিদের ভিতরে দেখা যাচ্ছে ব্যাপক আনন্দ, উল্লাস আবারও এক বছর পরে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচীত করবে। নির্বাচনের নিয়মানুযায়ী প্রত্যেক আইনজীবি ১১ জন সদস্যকে ভোট দিতে পারবেন, সভাপতি ১ জন,সহ-সভাপতি ২ জন,সাধারন-সম্পাদক ১ জন,অর্থ- সম্পাদক ১ জন,যুন্গ-সম্পাদক ২ জন, ও সদস্য ৪ জন। এর ভিতরেই একজন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী এ্যাডঃসজল মাহমুদ ।জন্মগ্রহন করেন বরিশালের স্বনামধন্য মুসলিম পরিবারে। বাবা একজন প্রতিষ্ঠিত সফল ব্যাবসায়ী।রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে এল,এল,বি ও এল,এল,এম শেষ করেন।পরে আইনজীবি হিসেবে বরিশাল বারে যোগদান করেন ২০১৬ সালের জুন মাসের ২ তারিখ।বারে যোগদানের পর থেকেই সুনামের সহিত আইন পেশা চালিয়ে যাচ্ছেন।বরিশাল বারের সাধারন আইনজীবিরা জানান,এ্যাডঃসজল মাহমুদ ভালো মনের মানুষ এবং তিনি একজন ভালো আইনজীবি তার আইন পেশায়ও ব্যাপক সফলতা রয়েছে।এ্যাডঃসজল মাহমুদ জানান ,ছোট বেলা থেকেই চেয়েছি মানুষের জন্য কিছু করতে তাই আইনপেশায় আসা। আমি আশাবাদী বরিশাল বারের আইনজীবিরা আমাকে বিপুল পরিমানে ভোট দিয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করবে।বরিশাল বারের নির্বাচন সন্মধে জানতে চাইলে,নির্বাচন কমিশনার এ্যাডঃলস্কর নুরুল হক জানান,১৪ ফেব্রুয়ারি বরিশাল বারের ডিনার ও ১৫ ফেব্রুয়ারি বরিশাল আইনজীবি সমিতির ২০২৪-২৫ নির্বাচন।সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন উপহার দেওয়ার জন্য বরিশাল জেলা আইনজীবি সমিতি সর্বদাই প্রস্তুত বলে আমি মনে করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর