নলছিটি যুবককে কুপিয়ে হত্যা  নলছিটি যুবককে কুপিয়ে হত্যা  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নলছিটি যুবককে কুপিয়ে হত্যা 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮১ সময় দর্শন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে ভাড়ায়চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিক লীগের কর্মী ইমরান হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

২৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়।

আহত ইমরানকে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই রাসেল হাওলাদার।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। থানার সেকেন্ড অফিসার এস আই শহীদুল ইসলাম ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে মৃত ইমরান পৌরসভার খাজুরিয়া এলাকার আঃ রশিদের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর