বঙ্গবন্ধু সেতুতে এক দিনে পৌনে ৪ কোটি টাকা টোল আদায় বঙ্গবন্ধু সেতুতে এক দিনে পৌনে ৪ কোটি টাকা টোল আদায় – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতুতে এক দিনে পৌনে ৪ কোটি টাকা টোল আদায়

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৪৮ সময় দর্শন

ঈদের ছুটিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। এর ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় পৌনে চার কোটি টাকার বেশি।

শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছন।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪শ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ২০ হাজার ৬৮৩ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪শ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, কর্মস্থল ছুটি হওয়াতে যানবাহনের পারাপার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। এবারও ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর