গোপন তথ্য ফাঁস করলেন সাইফ আলি খান গোপন তথ্য ফাঁস করলেন সাইফ আলি খান – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

গোপন তথ্য ফাঁস করলেন সাইফ আলি খান

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৫৯ সময় দর্শন

পতৌদি বংশের ‘ছোট নবাব’ বলে কথা। দীর্ঘদিন দাপটের সঙ্গে বলিউড মাতাচ্ছেন। কিন্তু শর্মিলাপুত্র অভিনেতা সাইফ আলি খান সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে পরিবারের সঙ্গে শান্তিতে জীবন কাটাতেই বেশি পছন্দ করেন।

সাইফ আলি খান আরও বলেন, তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতেই সবসময় পছন্দ করেন। কারণ তিনি নিজের সম্পর্কে কোনো ছবি বা অন্যকিছু পোস্ট করতে চান না। তিনি বলেন, ‘আমি এমন কিছুতে আটকে যেতে চাই না, যেখানে আমাকে অন্য লোকের জিনিস পোস্ট করতে হবে। আমার সত্যিই এসব ভালো লাগে না। আমাকে কেউ কিছু প্রচার করতে বলতে আগ্রহী নয়। কারণ তারা জানেন যে, আমি বিশেষ সামাজিক মানুষ নই। আর এ জন্য সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতেই আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি এবং অনেক শান্তি পাই।’

খান সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলেও তার স্ত্রী কারিনা কাপুর তা থেকে দূরে নেই। মাঝে মধ্যেই তাকে সোশ্যাল মিডিয়ায় নানান কিছু পোস্ট করতে দেখা যায়। যদিও কারিনা কাপুর শুরুর দিতে সোশ্যাল মিডিয়ায় ছিলেন না।

হিন্দুস্তান টাইমস আরও জানায়, সাইফ আলির গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। অকপটে স্বীকার করে তিনি বলেন, ‘আমার ইনস্টাগ্রাম অ্যাপ এবং একটা গোপন অ্যাকাউন্টও রয়েছে। আমি মাঝে মধ্যেই সেখানে প্রবেশ করি। তবে এটা যে আমি ভীষণ উপভোগ করি, তা কিন্তু নয়। যখনই আমি এটায় কিছুক্ষণের জন্য ব্রাউজ করি, তখনই ভেবেছি— ধুর এটা ডিলিট করে দেব। কিন্তু না। অ্যাকাউন্টটি  ডিলিট করা হয়নি, রয়েই গেছে।’

ইনস্টাগ্রামে পাবলিক অ্যাকাউন্ট খুলবেন কিনা এমন প্রশ্নে সাইফ আলি খান বলেন, ‘কখনই খুলব না, সেটি তো বলতে পারি না। হয়তো কখনো খুলতেও পারি, আবার নাও খুলতে পারি— কে জানে!’ তিনি বলেন, ‘আমি ছবি তুলতে পছন্দ করি, আমি মাঝে মধ্যেই অনেক জিনিস রেকর্ড করে রাখতে পছন্দ করি। তাই যদি এটা শুধুই শেয়ার করার প্রশ্ন হয়, তাহলে ভেবে দেখতে পারি। তবে এর অর্থ এই নয় যেন খুব শিগগির অ্যাকাউন্ট খুলছি— এ রকম কিছুই নয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর