নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ সময় দর্শন

মিলন কান্তি দাস ,নলছিটি,ঝালকাঠি।।  ১০ ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে  নলছিটিতে মানববন্ধন করেছেন উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

৩০ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক ও হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক   (চঃ দাঃ) মো. নাজমুল হায়দার খান বাদল, সদস্য সচিব ও পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রিয়াজ মোর্শেদ তালুকদার, অভয়নীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মর্তূজা আলী,কান্ডাপশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত রায়, সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

তারা বলেন, বিশ্বে একমাত্র দেশ যেখানে শিক্ষককে অধিকার আদায়ের জন্য রাজপথে দাঁড়াতে হয়। ১০ম গ্রেড আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার। দেশ গড়ার কারিগরদের অবহেলা করে একটা উন্নত জাতি কিভাবে উন্নত হতে পারে। আমাদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

উপজেলা পরিষদ ভবন সম্মুখে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর