নলছিটিতে শ্রমিকলীগ সম্পাদকসহ গ্রেফতার- -৩ নলছিটিতে শ্রমিকলীগ সম্পাদকসহ গ্রেফতার- -৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

নলছিটিতে শ্রমিকলীগ সম্পাদকসহ গ্রেফতার- -৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ সময় দর্শন

প্রতিনিধি,নলছিটি,ঝালকাঠি।।  নলছিটিতে উপজেলা শ্রমিকলীগ’র সাধারণ সম্পাদক মোঃ রিদয় হোসেন রিপনসহ ৩ জনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত গভীর রাতে নলছিটি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. হৃদয় হোসেন রিপন, কুশঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান সরদার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইদুল ইসলাম মিন্টু। পুলিশ সূত্রে জানা গেছে,বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের করা হয়। গ্রেফতার তিনজন ওই মামলার সন্দিগ্ধ আসামি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম। তিনি জানান, (ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে) । গ্রেফতার তিনজনকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর