পূজায় স্কুল-কলেজে ১১ দিনের ছুটি, অফিসে ৩ দিন  পূজায় স্কুল-কলেজে ১১ দিনের ছুটি, অফিসে ৩ দিন  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

পূজায় স্কুল-কলেজে ১১ দিনের ছুটি, অফিসে ৩ দিন 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ সময় দর্শন

পূজায় স্কুল-কলেজে ১১ দিনের ছুটি, অফিসে ৩ দিন ।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং এর সঙ্গে ফাতেহা ই ইয়াজদাহম, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা মিলিয়ে মোট ৯ দিন ছুটি ঘোষণা হয়েছে স্কুল-কলেজে। তবে এর সঙ্গে সাপ্তাহিক ছুটি দুই দিন যোগ হয়ে মোট ছুটি দাঁড়িয়েছে ১১ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার। স্বাভাবিক নিয়মেই এ দুদিন স্কুল-কলেজ বন্ধ থাকে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর।

এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা ই ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর এবং লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর।

 

এদিকে পূজা উপলক্ষে টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীদের পাশাপাশি কিচু প্রতিষ্ঠানের কর্মীরাও। বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর রবিবার। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিন ছুটিতে থাকবেন সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা।

 

তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব নিয়মকানুনে নিয়ন্ত্রিত হয় বা যেসব চাকরি সরকারিভাবে অত্যাবশ্যক, তাদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। সে ক্ষেত্রে সেই সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর